২১শে ফেব্রুয়ারীর ইতিহাস
১৯৫২ সালের আগে এই দেশটি ছিলো পূর্ব পাকিস্তান। এই পাকিস্তানিদের মধ্যে অনেকে ছিলেন বাঙালি। পশ্চিম পাকিস্তানিরা বাঙালিদের উপর অনেক অত্যাচার চালায়। তারা ঊর্দূ ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। কিন্তু বাঙালীরা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। এজন্য তারা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে মিছিল শুরু করে। এই মিছিলে পাকিস্তানি পুলিশেরা বাঙালিদের উপর গুলি চালায়। এই গুলিতে শহীদ হন রফিক, জব্বার,সালাম,বরকতসহ আরো অনেকে। অনেক রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করতে পেরেছি।আর এই স্মৃতি ধরে রাখার জন্য আমরা প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছি ।